দৈনিক বেলা

মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারমৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রাথমিক সদস্যপদে পুনর্বহাল করা হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়—এখন থেকে তিনি দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।এ বিষয়ে দেলোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন :  দলের সিদ্ধান্তের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উপজেলা ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার