দৈনিক বেলা

তুলাপুর গ্রামে আব্দুল মালেক হত্যা; মামলা দায়ের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামে আব্দুল মালেক (৪৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে একই গ্রামের ছয়জনকে আসামি করে রাজনগর থানায় এ মামলা দায়ের করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে পূর্ববর্তী মনোমালিন্যের জেরে আব্দুল মালেককে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাদী আব্দুল মান্নান জানান, তার ভাই আব্দুল মালেকের সাথে একই এলাকার কিছু লোকজনের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মামলার আসামিরা হলেন: (১) আব্দুল হাসিব, পিতা: সালাউদ্দিন আহমদ, (২) আহাদ মিয়া, পিতা: আব্দুর রহিম (৩) শাকিল আহমদ, পিতা: মোঃ ছমির মিয়া, (৪) মারুফ আহমদ, পিতা: আব্দুল হান্নান, (৫) জলিল মিয়া, পিতা: জব্বার আহমদ, (৬) সফিক মিয়া, পিতা: খেজুর মিয়া, সবাই— রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, “ঘটনার পরপরই নিয়মিত মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক বেলা

সোমবার, ০৯ মার্চ ২০২৬

তুলাপুর গ্রামে আব্দুল মালেক হত্যা; মামলা দায়ের

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামে আব্দুল মালেক (৪৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে একই গ্রামের ছয়জনকে আসামি করে রাজনগর থানায় এ মামলা দায়ের করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে পূর্ববর্তী মনোমালিন্যের জেরে আব্দুল মালেককে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাদী আব্দুল মান্নান জানান, তার ভাই আব্দুল মালেকের সাথে একই এলাকার কিছু লোকজনের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মামলার আসামিরা হলেন: (১) আব্দুল হাসিব, পিতা: সালাউদ্দিন আহমদ, (২) আহাদ মিয়া, পিতা: আব্দুর রহিম (৩) শাকিল আহমদ, পিতা: মোঃ ছমির মিয়া, (৪) মারুফ আহমদ, পিতা: আব্দুল হান্নান, (৫) জলিল মিয়া, পিতা: জব্বার আহমদ, (৬) সফিক মিয়া, পিতা: খেজুর মিয়া, সবাই— রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, “ঘটনার পরপরই নিয়মিত মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”

দৈনিক বেলা

সম্পাদকঃ তানবির খান 
প্রকাশকঃ ইমদাদুল হক

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বেলা