মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় সন্ত্রাসীদের হামলায় ১জন নিহত ও বহু লোকজন আহত হয়েছেন।
১০ই মে রাজনগর উপজেলার তুলাপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গঠিত স্কুলে ক্লাস চলার সময় একদল সন্ত্রাসী আকস্মিকভাবে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির নির্দেশে ভাড়াটিয়া সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা সংঘটিত করে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে তুলাপুর ওয়েলফেয়ার ট্রাস্ট এলাকার চা-বাগানের অবহেলিত শিশুদের পাঠদান, শিক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে কিছু প্রভাবশালী মহল অসন্তুষ্ট ছিলেন। তাদেরই মদদে সন্ত্রাসীরা পাঠদান চলাকালীন অবস্থায় স্কুলে প্রবেশ করে হামলা করে।
হামলায় বাগানের একজন চা-শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটির প্রশাসক জনাব শাকিল আহমদ বলেন,
“এই বর্বরোচিত হামলার সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে সকল কার্যক্রম আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হবে।

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২২

আপনার মতামত লিখুন